1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাড়পত্র পেল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫৩ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

বাসস::
ছাড়পত্র পেয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যগণ চলচ্চিত্রটি’র একটি প্রদর্শনী দেখে কোন প্রকার কাট-ছাট ছাড়াই এই ছাড়পত্র দিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ‘চিরঞ্জীব মুজিব’ নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির নিবেদক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোটবোন শেখ রেহানা।
চলচ্চিত্রটি পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ সংশোধন এবং পরিমার্জন করেছেন। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল মাহমুদ। তিনি চলচ্চিত্রটির সৃজনশীল পরিচালকও। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজক লিটন হায়দার।
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। প্রয়াত এস এম মহসীন, নরেশ ভুঁইয়া, একে আজাদ পাভেল, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরীসহ ৫ শতাধিক নবীন ও প্রবীণ অভিনেতা/অভিনেত্রী এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।
সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা, ক্যামেরায় সাহেল রণি এবং শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন প্রয়াত সেলিম আহমেদ। সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিত, কিরণ চন্দ্র রায়, কোনাল ও নোলক বাবু বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রটিতে গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দীনের গান ব্যবহার করা হয়েছে।
এর আগে গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির পোস্টার উদ্বোধন করেন। খুব শিগগিরই দেশের প্রেক্ষাগৃহগুলিতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!