1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই: তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৪.২২ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই, অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অনুদানের চেক বিতরণ উপলক্ষে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এদিন শেরপুরে আসেন।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে, যাচাই বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। বাকীগুলোও পর্যায়ক্রমে দেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্ত জেলার ৪৬ জন সাংবাদিকেরর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এ সময় প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!