1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

আনন্দপুর শিল্পীগোষ্ঠী’র কমিটি গঠন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৫.২৪ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় ‘আনন্দপুর শিল্পীগোষ্ঠী’
নামক ৩বছর মেয়াদী একটি
পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১১আগস্ট বুধবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। সঙ্গীতশিল্পী অধীর রঞ্জন দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট এ সাংস্কৃতিক সংগঠনের কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হরিধন দাস, যুগ্ম সম্পাদক রথীন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়, সহ সাংগঠনিক সুজন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রথীন্দ্র দাস, অর্থ সম্পাদক সুবোধ দাস বাচ্চু ও দপ্তর সম্পাদক রুপক পাল। অন্যরা হলেন-সুধীর রঞ্জন দাস, সতীশ বিশ্বাস, ধীরেশ সরকার, কেশব আচার্য, বকুল দাস, নিশি মাঃ দাস, বাবুল মিয়া, প্রবীর শীল, চয়ন পাল, রবীন্দ্র দাস, শংকর পাল, চয়ন দাস প্রমুখ। সংগঠনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিল্লীরা। পরে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। ওই গ্রামের বহুমুখী প্রতিভার অধিকারী শিল্লীরা মূলত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে নব গঠিত এই সাংস্কৃতিক সংগঠন তৈরি করেন। করোনা মহামারিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গঠন করা হয় নতুন সাংস্কৃতিক সংগঠন আনন্দপুর শিল্পীগোষ্ঠীকে। সংগঠনটি বিভিন্ন পেশার শিল্পীদের নিয়ে গঠিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!