1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

তাহিরপুর সীমান্তে তক্ষক চক্রের মূলহোতাসহ চার সদস্য আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১, ৪.৩৪ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্,:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তক্ষক চক্রের ৪ সদস্যকে আটক
করে জেল হাজতে প্রেরণ করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃতরা হলো, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে তক্ষক চক্রের মূলহোতা বাবুল মিয়া ওরফে ল্যাংড়া
বাবুল (৪২) ও তার সহোদর জামাল উদ্দিন (৩৯), টেকেরঘাট বিসিআইসি
কলোনীর মৃত সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৪) ও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জয়নাল
মিয়া (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সন্ধায় উপজেলার সীমান্ত এলাকা টেকেরঘাট গ্রামে রফিকুলের বাড়িতে তক্ষক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে জামাল উদ্দিন ও রফিকুল
ইসলাম, বাবুল মিয়া ও তার সহোদর জামাল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। রাতভর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে
সন্দেহ করা হচ্ছে আটককৃতরা তক্ষক ব্যাবসার সাথে জড়িত রয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ৪জনকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সোমবার দুপুরে আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা
হয়েছে। আটক ৪জন তক্ষক ব্যাবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সন্দেহজনক ভাবে প্রমানিত হয়েছে। তবে তক্ষক উদ্ধার করা সম্ভব হয়নী।

এছাড়াও তাদের বিরুদ্ধে এলাকায় জনশ্রুতি রয়েছে তারা বিভিন্ন স্থানের সহজ সরল লোকজনকে তক্ষকের ভিডিও দেখিয়ে তক্ষক বিক্রি করে কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে একাধিকবার প্রতারণার মাধ্যমে অর্থ
আত্বসাৎ করেছে।

উল্লেখ্য বাবুল ওরফে ল্যাংড়া বাবুল সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে সীমান্তে চোরাচালানীদের কাছ থেকে চাঁদা আদায় করাসহ মাদক ও তক্ষক ব্যবসার সাথে জড়িত থাকাসহ বিভিন্ন লোকজনকে চোরাচালানের মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগও রয়েছে বাবুলের বিরুদ্ধে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!