1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট হলেন হাসান কবীর চৌধুরী

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১, ১০.২১ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল ২০২১- ২০২২ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান কবীর চৌধুরী সামু। তিনি আগামী ১ জুলাই ২০২১ হতে দায়িত্ব পালন করবেন।
নব নির্বাচিত প্রেসিডেন্ট হাসান কবীর চৌধুরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি সমাজ সেবা মূলক বিভিন্ন কর্ম কান্ডে জড়িত থেকে সমাজের অবহেলিত দরিদ্র জনগোষ্টির কল্যাণে কাজ করে যাচ্ছি। রোটারী ক্লাবের সাথে জড়িত হওয়ার পর থেকেও আমি সংগঠনের সকল নিয়ম কানুন মেনে সবাই কে সাথে নিয়ে সংগঠনের কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাকে সংগঠনের প্রেসিডেন্ট এর দায়িত্ব দেয়ায় সকল রোটারিয়ান ভাই বোনদের অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তাদের অর্পিত দায়িত্ব যাতে সুষ্ট ভাবে চালাতে পারি সেই দোয়া চাই।
হাসান কবীর চৌধুরী সিলেট শহরের হাওয়া পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ফজলুল হক চৌধুরীর দ্বিতীয় পুত্র। হাসান কবীর চৌধুরীর সহধর্মিণী তাহমিনা হাসান চৌধুরী ও রোটারী ক্লাবের সাথে জড়িত আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!