1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আরব আমিরাত প্রবেশে বাংলাদেশিসহ চার দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৮.২০ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ চার দেশের নাগরিকদের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা গোল্ডেন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বাংলাদেশে ছাড়া অন্য দেশগুলো হলো- পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, বাংলাদেশসহ ৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেওয়া ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

ইতিহাদ বলেছে, যদি আপনি কূটনীতিক বা আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী হয়ে থাকেন, তাহলেও ফ্লাইট উড্ডয়নের সর্বোচচ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

অন্যদিকে সোমবার স্থানীয় সময় ৫টা নাগাদ দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত সময় বর্ধিত করে কোনো নোটিশ দেয়নি।

এর ওয়েবসাইটে তখনও বলা হচ্ছিল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা থেকে তাদের যাত্রী আনা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!