1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সারা দেশে একই দামে ইন্টারনেট সেবা দিতে ব্রডব্যান্ডকে ‘এক দেশ এক রেট’ আওতায় আনার উদ্যোগ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১, ৮.৫৬ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সারা দেশের সবাইকে একই দামে ইন্টারনেট সেবা দিতে ব্রডব্যান্ডকে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আনা হচ্ছে। এখন থেকে সারাদেশে এক রেটে একই পরিমাণ ইন্টারনেট পাওয়া যাবে।

রবিবার (৬ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ ঘোষণা দেন।

তার ঘোষণা অনুযায়ী, সারাদেশে পাঁচ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকায় পাওয়া যাবে। ভৌগোলিক বৈষম্য রোধ করে প্রান্তিক পর্যায়ে সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেয়ায় এ কার্যক্রমের লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, এই রেটে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট বিক্রি হবে। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক প্রায় এক কোটি। এই সংখ্যক গ্রাহক দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ১৭ শতাংশ। কিন্তু এই গ্রাহকরা দেশের মোট ব্যান্ডউইথের ৫৮ শতাংশ ব্যবহার করে।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!