1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ’ এর মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ১১.৫২ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ’ বের হয়েছে। ২৯ মে শুক্রবার রাতে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম।
রমেন্দ্র তালুকদার অণুর সভাপতিত্বে ও গ্রন্থের সম্পাদক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সংষ্কৃতিককর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত। অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক সুখেন্দু সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কোহিনূর বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্দি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় রাজনীতির শিক্ষক। সংসদে তিনি উপস্থিত থাকলে প্রোজ্জ্বল থাকতো সংসদ। দেশের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক সংকটে দিশারি হয়ে জাতিকে পথ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে গেরিলাদের এক অনন্য সাবসেক্টর টেকেরঘাট সাবসেক্টর প্রতিষ্ঠা করে অমর হয়ে আছেন। বক্তারা বলেন, প্রগতিবাদী এই নেতা আমৃত্যু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ হিসেবে সোচ্চার ছিলেন। এ কারণে বারবার জঙ্গিবাদের আক্রমণের মুখে ছিলেন। বক্তারা সংসদীয় রাজনীতির এই বরপুত্রের কর্মময় জীবন ও স্মৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্মারকগ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। স্মারকগ্রন্থে পঙ্কজ ভট্টাচার্য, হাসান শাহরিয়ার, এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ড. নূরুন্নবী, তাজুল মোহাম্মদ, ড. প্রদীপ রঞ্জন কর, পীর হাবিবুর রহমানসহ ২৫ জন লেখক লিখেছেন। এছাড়াও গ্রন্থটিতে সুরঞ্জিত সেনগুপ্তের লেখা তিনটি রচনাসহ বেশ কিছু দুর্লভ ছবিও প্রকাশিত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!