1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

তাহিরপুরে গ্রাম পুলিশ হত্যায় দুজন আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১, ৫.১৭ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে আব্দুর রউফ নামে গ্রাম পুলিশ সদস্য হত্যাকাণ্ডে দুইজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার(৭ মে) বিকালে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন হলহলিয়া চরগাঁও গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মলাই মিয়ার ছেলে আ. হেকিম(৩০) তার সহযোগী বোরখাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক শাবনুর(২৫)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তাদের আরেক সহযোগী হলহলিয়া চরগাঁও গ্রামের আকবর আলীর ছেলে সোহেল মিয়া(২৮) পলাতক রয়েছে বলে জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত গ্রাম পুলিশ সদস্য আব্দুর রউফের মরদেহ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। পরে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে পুলিশের পাশাপাশি র‌্যাবের একটি আভিযানিক ও গোয়েন্দা দল কাজ শুরু করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকালে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করা হয় এবং তাদের আরেক সহযোগী বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-৯ এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, এ হত্যাকাণ্ডে হলহলিয়া চরগাঁও গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের আরেক সহযোগী পলাতক রয়েছে বলে জানান। আটক দুইজনকে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান, গ্রাম পুলিশ সদস্য হত্যাকাণ্ডে জড়িত থাকায় বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের সামছু মিয়ার ছেলে মো. ইয়াসিনকে (২০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!