1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ৯.৪৭ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও
সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ৩৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

প্রতি কৃষককে ৫কেজি বীজ, ২০ কেজিডিএপি ও ১০ কেজি
এমওপি সার দেয়া হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ
হাসান-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ
চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত
ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা
প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ
কর্মকর্তা উৎফল সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু মো.
সালেহ উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, ছাত্রলীগ
সভাপতি আবুল বাশার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!