1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সাংবাদিক মাহমুদুর রহমান তারেককে বিদায় সংবর্ধনা দিল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৬.৫৪ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন ক্রীড়া সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক এর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু।
সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী’র সঞ্চালনায় বিদায় সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাসুম হেলাল, শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান পীর, হিমাদ্রি শেখর ভদ্র, সদস্য সেলিম আহমদ তালুকদার,শামস শামীম, সাহাবুদ্দিন আহমেদ, মাসুক মিয়া, আমিনুল হক, একে কুদরত পাশা, শামসুল কাদির মিছবাহ, শহীদনূর আহমেদ, লুৎফুর রহমান, আশিকুর রহমান পীর, সংগঠনের অর্থ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসাইদ রাহাত, সংস্কৃতি, ক্রীড়া ও তথ্য প্রযুক্তি সম্পাদক রুজেল আহমদ, সাধারণ পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আল আমিন, দিলাল আহমদ, নজরুল ইসলাম, পীর জুবায়ের, মনোয়ার চৌধুরী, সিদ্ধার্থ র্আচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহমুদুর রহমান তারেক সুনামগঞ্জের তারুণ্যের সাংবাদিকতার আইকন। বস্তুনিষ্ঠা সাংবাদিকতায় অন্যতম পথিকৃত, তিনি সবসময় সুনামগঞ্জবাসীর পক্ষে কথা বলেছেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন।
বক্তারা আরও বলেন, মাহমুদুর রহমান তারেক সুনামগঞ্জের সংবাদ জগৎকে আলোকিত করেছেন, তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সাংবাদিক মাহমুদুর রহমান তারেক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!