1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ফসলহারা হাওরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুনামগঞ্জে বিএমএ-এর অনুরোধ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১.৪৬ এএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ) সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য ও চিকিৎসকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অকালের ঢল ও বর্ষণে হাওরেরর কৃষকের একমাত্র বাঁচার অবলম্বন বোরো ফসল তলিয়ে গেছে। জেলার প্রায় সাড়ে ৩ লাখ কৃষক পরিবার এখন চরম খাদ্য সংকটে আছে। হাওরের ফসলহারা নিঃস্ব মানুষের পাশে দাড়ানো জরুরি। ফসলের পাশাপাশি হাওরের সুস্বাদু মাছ ও হাস মারা যাচ্ছে। গোখাদ্য সংকটে হুমকির মুখে কৃষি অর্থনীতির চাকা সচল রাখা প্রায় ১০ লাখ গবাদিপশু। নতুন নতুন সংকটে উদ্বিগ্ন ২৫ লাখ ফসলহারা মানুষ। পানি দূষণে এখন নানা রোগে ভোগছে হাওরবাসী। হাওরবাসীর এই ক্রান্তিকালে চিকিৎসক সমাজের মানবিক হাত সম্প্রসারিত করা কর্তব্য। এমতাবস্থায় জেলার সকল বি.এম.এর সম্মানিত সদস্য ও সরকারি-বেসরকারি চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত অন্যান্য সহযোগিদের স্ব স্ব কর্মস্থলে উপস্থিত থেকে স্থানীয় কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক সমন্বয় রেখে বন্যা কবলিত হাওরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তেÑবাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ), সুনামগঞ্জ।Ñবিজ্ঞপ্তি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!