1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে বিয়াম স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের জমি ও ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়ে সুনামগঞ্জ শহরের কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক শিক্ষায় তৈরি হবার সুযোগ করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সকলে উদ্যোগী থাকলে এই প্রতিষ্ঠান একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে।
বুধবার বিকালে সুনামগঞ্জ শহরের ষোলঘরের বিয়াম ল্যাবরেটরী স্কুলের জমিতে ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমন মন্তব্য করেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত এলাকার শিশু- কিশোরদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে চায়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহরের নান্দনিক পরিবেশে থাকা ৫৬ শতক সরকারি জমি মাত্র দশ হাজার এক টাকা মূল্যে শহরের কোমলমতি শিক্ষার্থীদের জন্য দিয়েছেন, এজন্য সুনামগঞ্জের মানুষের পক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, এই ভূমিতে একটি আলোকিত বিদ্যানিকেতন প্রতিষ্ঠিত হবে। যা প্রদীপ হয়ে চিরকাল জ¦লবে।
এই কাজের জন্য যাঁরা যুক্ত ছিলেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভাচুয়াল মাধ্যমে যুক্ত পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুলোধ জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের ধারারগাঁও হালুয়ারঘাট সেতু, ব্রাহ্মণগাঁও থেকে নতুন কারাগার পর্যন্ত নদী শাসন এবং নদীর পার দিয়ে ওয়াকওয়ে করার দাবি আছে সুনামগঞ্জবাসীর। শহরের পূর্ব দিকে বাইপাস সড়ক এবং সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে ওয়াকওয়ে করার অনুরোধ জানান। তিনি বলেন, সুনামগঞ্জের সুনাম এবং শান্তিগঞ্জের শান্তি মিলে অসাধারণ রচনা সৃষ্টি হবার প্রত্যাশা করছি আমরা।
বিদ্যালয়ের শিক্ষিকা শান্তনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগি অধ্যাপক জাকির হোসেন, অভিভাবক সদস্য আব্দুল হাই জায়গীরদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!