1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রূখার প্রত্যয়ে সুনামগঞ্জে যথাযোগ্যা মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১০.২৪ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা রূখার প্রত্যয়ে সুনামগঞ্জে যথাযোগ্যা মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ১৬ ডিসেম্বর রাতের প্রথম প্রহরেই সুনামগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শহিদ মিনারে শহিদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এদিকে ১৬ ডিসেম্বর বুধবার ভোরেই সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন বিভাগ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঐতিহ্য যাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সংগঠন সুনামগঞ্জ ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়েছে। অনেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
এদিকে শহিদ বেদিতে ফুল দিয়ে জনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ বীর মুক্তিযোদ্ধাসহ একাত্তরের সকল শহিদ স্মরণে শ্রদ্ধা জানান। জনতা অসাম্প্রদায়িক বাংলাদেশে মৌলবাদ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাসহ দেশদ্রোহীদের রূখে দেওয়ার প্রত্যয় করেন। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্ধকার শক্তিকে পরাজিত করার আহ্বান জানান।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্য যাদুঘরের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আতœার শান্তি কামনায় বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজনও করা হয়েছে। এছাড়াও কারাগার, হাসপাতাল এবং এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।
অন্যদিকে সরকারি-বেসরকারিভাবে রাস্তার ধারে, বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে টাঙ্গানো হয়েছে। করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত করা হয়েছে বিজয় অনুষ্ঠান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!