1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ৫.৫৬ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে চারশতাধিক মণ্ডপে এবার শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বিদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিজয়া দশমীর দিনে অঞ্জলি আনন্দ বেদনার আখ্যানে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। এবছর উৎসব চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই প্রশাসন ও অন্যান্য ধর্মাবলম্বি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে জেলায় এবছর প্রায় ৪১২টি ম-পে দুর্গোৎসব পালন হয়েছে। তবে অন্যান্য বছরের চেয়ে করোনা মহামারির কারণে উৎসবের ছটা তেমন ছিলনা। পরিবেশও ছিলনা উৎসব মুখর। তবে প্রতিটি ম-পেই আনন্দের সঙ্গে পুজা উদযাপন করতে পেরেছেন হিন্দু ধর্মাবলম্বিরা।
সোমবার দুপুর থেকেই সন্ধ্যার আগে প্রতিটি উপজেলায় বিসর্জন কার্যক্রম সম্পন্ন করেছেন নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক বলেন, আমরা এবছর উৎসব মুখর পরিবেশে করোনার কারণে উৎসব পালন করতে না পারলেও আনন্দঘর পরিবেশে শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করেছিল। এভাবে আজীবন শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উৎসবটি যেন করতে পারি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!