1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

‘নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র হাজার তম দিন উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১.১৩ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন:
চার লাখ তরুণদের ফ্রী প্রশিক্ষণ কর্মশালার টানা এক হাজার তম দিনের ইতিহাস সৃষ্টি করে সুনাম অর্জন করেন “নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর ইকবাল বাহার জাহিদ। শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের কোন দেশে কেউ কোনো কর্মশালা প্রশিক্ষণ ফ্রীতে করেনি। ৩০ শে সেপ্টেম্বর অনলাইন প্রশিক্ষণের হাজারতম দিবস পূর্ণ হতে যাচ্ছে। এই উপলক্ষে দেশের ৬৪ টি জেলায় ও ৫০ টি দেশে একযোগে হাজারতম দিবস উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জেলা টিম সুনামগঞ্জ মল্লিকপুরস্হ আব্দুর জহুর সেতু সংলগ্ন ভোজন রেস্টুরেন্টে দিবসটি কেইক কাটার মাধ্যমে যথাযথ ভাবে পালন করেছে।
কেক কাটার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ” নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা এম্বাসাডর শিমুল আহমেদ শিপন। সঞ্চালনায় ছিলেন জেলা টিমের সদস্য কাউসার আহমেদ, সহযোগিতায় ছিলেন ধর্মপাশা উপজেলা এম্বাসাডর আরমান চৌধুরী। ক্যাম্পাস এম্বাসাডর আরিফ বাদশা, সজিব আহমেদ সহ জেলা টিমের অর্ধ শতাধিক সদস্যবৃন্দ।
নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কর্তৃক হাজারতম দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক,হাওর বন্ধু ও নিউজ একাত্তর অনলাইন পত্রিকার সাংবাদিক ইকবাল হোসেন এবং হাওর টুয়েন্টি ফউর ডট নেট এর জেলা প্রতিনিধি ও ধর্মপাশার নুরপুরস্স তৃণমূল অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী ও সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোক্তা মোশফিকুর রহমান স্বপন।
উল্লেখ করা জরুরি যে, নিজের মতো একটা গল্প ফাউন্ডেশন তিনটি বিষয় নিয়ে কাজ করে। ১/উদ্যোক্তা বিষয়ে অনলাইনে ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান।
২/ মূল্যবোধ,লিডারশীপ, ১০ টি বিষয়ে স্কীল্স একজন ভাল মানুষ হয়ে উঠার মত চর্চা কেন্দ্র।
৩/ ভলান্টিয়ারিং এবং সোসাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!