1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

‘সুনামগঞ্জের বঙ্গবন্ধু’ ফেইসবুকে ভাইরাল: দেশ-বিদেশে ক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭, ৪.৪৫ পিএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পৌরব আহমেদ সুনামগঞ্জ জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে ‘সুনামগঞ্জের বঙ্গবন্ধু’ হিসেবে একটি অঙ্গুলি উত্থিত ছবি পোস্ট করে স্টেটাস দিয়েছেন। এই ছবিটি বর্তমানে ভাইরাল করে দিয়েছেন বিরোধীরা। তারা অনেকে এই ছবি নিয়ে হাস্যরসের পাশাপাশি তীর্যক মন্তব্যও করেছেন। অধিকাংশই ক্ষুব্দ হয়েছেন স্পর্ধা দেখানোয়।
আওয়ামী লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদেরও এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে। তারা এই ঘটনায় ক্ষোভ জানিয়ে ফেইসবুকে বিরূপ মন্তব্য করেছেন।
কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সংক্ষুব্দ হয়ে পোস্ট দাতাকে শয়াতন বলে মন্তব্য করেছেন। তিনি অঙ্গুলি উত্থিত ছবিখানা পোস্ট করে লিখেছেন ‘কত বড় সাহস শয়তানের’। এভাবে দেশ-বিদেশেও হাজার হাজার বঙ্গবন্ধুর অনুরাগী ব্যথিতি ও ক্ষুব্দ হয়েছেন।
মাহমুদুল হাসান নামের একজন ফেইসবুকে লিখেন ‘রাজনীতি করিনা, রাজনীতি নিয়ে কথা বলতে চাইনা। কিন্তু না বলে পারা যায়না। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যার ধারণা নেই তার মুখ এই সবই বের হবে’।
ইয়াসির আরাফাত ইয়াকুব তালুকদার লিখেন, ‘তেলের মাত্রাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে’। রহমান তানজিল নামের জেলা ছাত্রলীগ নেতা লিখেন, ‘ফাইজলামির সীমা থাকা উচিত। উনার তো অন্য দল থেকে আগমণ হয়েছে তাই তিনি এরকম বলতে পেরেছেন, আর না হলে বঙ্গবন্ধুর সাথে তুলনা!!!
এভাবে অনেকেই ক্ষুব্দ মন্তব্য করেন এই পোস্টে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!