1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তসহ ৫জনের মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭, ৩.৫৯ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তসহ ৫ জন। বৃহষ্পতিবার বিকেল ৫টার আগ পর্যন্ত ৫জন প্রার্থী নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। চারজন প্রার্থী জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত মনোনয়ন জমা দিয়েছেন দিরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে। এসময় তার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটায় ড. জয়া সেনগুপ্ত মুহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ খান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামু কবির ইমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দেন। অন্যদিকে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি প্রার্থী শেখ জাহির আলী, জাসদ (আম্বিয়া) প্রার্থী সালেহীন চৌধুরী, জাসদ (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন। তবে বিএনপির কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।
উল্লেখ্য আগামী ৫ মার্চ বাছাই মনোনয়ন বাছাইয়ের শেষ দিন এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। আগামী ৩০ মার্চ এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ৫ ফেব্রুয়ারি এই আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলা কার্যালয়ে চারজন এবং উপজেলা কার্যালয়ে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৫ মার্চ বাছাই শেষে ১৩ মার্চ মনোনয়ন প্রত্যহারের শেষ দিন। নির্বাচন সুষ্টু করতে প্রশাসনের সবধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!