1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

৪০ শ্রমজীবীর মধ্যে মৌসুমী ফল বিতরণ করলেন সুনামগঞ্জের নাট্যকর্মী রুবেল

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০, ৫.৩০ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দরিদ্র শ্রমজীবীদের মাঝে সুনামগঞ্জের মূলধারার নাটসংগঠন প্রসেনিয়ামের নাট্যকর্মী সাদিকুর রহমান খানের উদ্যোগে মৌসুমি ফল বিতরন করা হয়েছে। সুস্বাস্থ্য ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সকল মৌসুমের ফল খাওয়া সবার জন্যই জরুরী৷ কিন্তু শহর অঞ্চলে ফলের গাছ সহজ লভ্য না হওয়ায় ও বাজারে উচ্চমূল্যের কারনে মৌসুমি ফল দরিদ্র জনগোষ্ঠীর নাগালের বাইরেই থাকে। এই করোনকালীন অবস্থায় দরিদ্র শ্রমজীবীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় ৪০ জন শ্রমজীবীর মাঝে নানা রকমের মৌসুমি ফল বিতরণ করেন সুনামগঞ্জের নাট্যাঙ্গনের জনপ্রিয় ও মেধাবী নাট্যকর্মী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান রুবেল৷
আজ ২৪ জুন দুপুরে বাঁধন পাড়ায় আকবর আলি , জাকির আলি খান আঙ্গুর, আনোয়ার হোসেন খান ও অন্যান্য মুরুব্বিদের উপস্থিতিতে প্রত্যেক শ্রমজীবীর মাঝে ১কেজি ২৫০ গ্রাম আম , ১টি কাঁঠাল, ২টি আনারস ও ২ হালি কলা বিতরন করা হয়।
বাধনপাড়ার অপু বনিক ,মতিউর রহমান , মাহফুজ আলম , মোজ্জাম্মেল হোসেন , মিজানুর রহমান , মোহাম্মদুল্লা তৈয়ব , আহমেদুল হাসান পিয়াল , ফয়ছাল আহমেদ , বশির খান ও নাইম সহ আরো কিছু তরুণ সাদিকুর রহমান খানের এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করেন।
সাদিকুর রহমান খানকে প্রায়সই দরিদ্রদের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়। কিছুদিন আগেও এক পরিবারকে একটি নতুন রিক্সা প্রদান করেছিলেন তিনি।
তরুণ এই নাট্যকর্মী বলেন মঞ্চে মানুষের কথা বলার পাশাপাশি নিজের সবটুকু সামর্থ্য দিয়ে দরিদ্রের সহায়তায় কাজ করে যেতে চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!