1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা শণাক্ত

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০, ১১.০৬ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। ১২ দিন আগে তিনি আক্রান্ত হয়েছেন বলে আজ রবিবার (২১ জুন) গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এ সংগীতশিল্পী।

বন্যা বলেন, ‘সবার দোয়ায় বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আমার নমুনা নেওয়া হবে। আশা করছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে। সবার কাছে দোয়া চাই।’

প্রসঙ্গত, ৬৩ বছর বয়সী সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাকেই সবচেয়ে জনপ্রিয় বলে গণ্য করা হয়। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেছেন। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!