1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

বিটিভিতে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভূক্ত হলেন সুনামগঞ্জের শুভ্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৭.১৮ পিএম
  • ৫৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভূক্ত হয়েছেন সুনামগঞ্জের তরুণ প্রজন্মের মেৎাবী অভিনেতা দেবাশীষ তালুকদার শুভ্র। সম্প্রতি বিটিভির ওয়েবসাইটে ১৪৫ জন অভিনয় শিল্পীর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দুই ধাপে অডিশন দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও নাট্যকর্মী দেবাশীষ তালুকদার শুভ্র।
সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের সাবেক দলনেতা (নাটক) দেবাশীষের অভিনয়ে হাতেখড়ি শৈশবেই। পািরবারিক আবহেই সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। ৪ বছর বয়সে নকশিকাঁথার মাঠ নাটকে অভিনয়ের মাধ্যমে জামালগঞ্জ পাবলিক লাইব্রেরি মঞ্চে তার পথম মঞ্চে ওঠা৷ এরপর আর থেমে থাকতে হয়নি। অভিনয়, নির্দেশনা, আবৃত্তিসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় তার দাপুটে চলা এখনো বহাল। প্রয়াত নাট্যব্যক্তিত্ব সত্যরঞ্জন তালুকদারের সন্তান হিসেবে সাংস্কৃতিক পরিবেশেই তার বেড়ে ওঠা৷ ছোটবেলা বাবার কাছ থেকেই আবৃত্তি ও অভিনয়ের দীক্ষা নিয়েছেন। বিভিন্ন প্রতিযোগিতায় আবৃত্তি ও অভিনয়ে অংশগ্রহণ করা ছাড়াও বাবার সাথে বিভিন্ন নাটকে অভিনয় করে প্রশংসিত হতেন।
মঞ্চে বাবার অভিনয় দেখে মুগ্ধ হতেন আর নিজেকেও মঞ্চে অভিনয়ের স্বপ্ন দেখতেন। ২০০৩ সালে এস এস সি পরীক্ষার পর সহপাঠি বন্ধুরা মিলে গড়ে তোলেন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার। এই থেকে সাংগঠনিক থিয়েটার চর্চার শুরু। রাজীব দেব মান্না, জালাল উদ্দিন রুমিদের কাছ থেকে অভিনয়ের প্রশিক্ষণ পেয়েছেন।
মঞ্চে বিভিন্নরকম চরিত্রে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অনেক নাটকে৷ নিজের লেখা তিন টি নাটক মঞ্চস্থও হয়েছে বিভিন্ন সময়।
ভালবাসেন উপস্থাপনা ও আবৃত্তি করতে। দরাজ কন্ঠের আবৃত্তি দিয়ে সুনামগঞ্জের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
সাংগঠনিক আবৃত্তি চর্চা উন্নতির জন্য কাজ করছেন। শিশুদের জন্য নিজ বাসায় গড়ে তুলেছেন সত্যশব্দ আবৃত্তি ও অভিনয় চর্চাকেন্দ্র। এছাড়াও জেলা শিল্পকলা ও উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন দেবাশীষ।
২০১৯ সালে জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই তার নির্দেশনায় ঢাকা ও সুনামগঞ্জের মঞ্চে প্রদর্শীত হয়ে প্রশংসা পায়।
এটিই সুনামগঞ্জের কোন নির্দেশকের নির্দেশনায় নির্মিত প্রথম এবং একমাত্র নাটক যা ঢাকার জাতীয় মঞ্চে প্রদর্শীত হয়েছিল।
শুভ্র বিটিভিতে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভূক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা।
(তথ্যসূত্র সুনামগঞ্জের খবর)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!