1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ সদর যুবলীগের উৎসবমুখর সম্মেলন: সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক উকিল

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ১২.৩২ পিএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের রাজপথের পরিচিত ও সক্রিয় মুখ, আওয়ামী রাজনীতির দুই উদীয়মান যুবনেতা এহসান আহমেদ উজ্জ্বলকে সভাপতি ও মাজহারুল ইলাম উকিলকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে উৎসবমুখর সম্মেলন শেষে কাউন্সিলরদের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা যুবলীগের সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশ নিতে সদর উপজেলার ৮ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল সহকারে তৃণমূল যুবলীগ নেতৃবৃন্দ এসে সম্মেলনকে মুখর করে তোলেন।
প্রথম অধিবেশন শেষে কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিলরদের সর্বসম্মতিতে সভাপতি পদে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ব এহছান আহমদদ উজ্জ্বলকে সভাপতি ও মাজহারুল ইসলাম উকিলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। এসময় কাউন্সিলরবৃন্দ দুই নেতাকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন। সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে শিগ্রই পুর্ণাঙ্গ সদর যুবলীগের কমিটি ঘোষনা হবে বলে জানান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে যুবলীগকে তৃণমূলে পৌছে দিতে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এহছান আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ব বখত জগলুল, জেলা যুবলীগের যগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য রনজিত চৌধুরী রাজন, শীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক।
এদিকে কমিটি ঘোষণার পর নবঘোষিত সদর উপজেলা যুবলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!