1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধ সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ১১.৩৩ এএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্টানে প্রধান বিচারপতি, হুইপ, সাংসদসহ বিশিষ্ট রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত ও পুত্র সৌমেন সেনগুপ্ত।
শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, চিফ হুইপ আসম ফিরোজ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, সিনিয়র আইনজীবী ড কামাল হোসেন, সুব্রত চৌধুরী, সাংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, অপু উকিল, সুভাষ সিংহ রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সুরঞ্জিতে সেনগুপ্তের নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!