1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

বাউল রণেশ ঠাকুরকে যন্ত্রাংশ দিল সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাউল সম্রাট শাহ আবদুল করিমের শীষ্য বাউল রণেশ ঠাকুরকে দোতারা, ডপকি, মন্দিরা, জিপসি প্রদান করেছে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। তাছাড়া শিল্পকলা এতাডেমির মহাপরিচালক হৃত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর ব্যক্তিগত তহবিল থেকে বাউলকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে বাউলের বাড়িতে গিয়ে শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ এসব যন্ত্রাংশ দিয়ে আসেন। দুষ্কৃতিকারী কর্তৃক আগুনে গানের ঘর, যন্ত্রাংশ ও সঙ্গীত মহাজনদের রচনা সমগ্রসহ তার ৪০ বছরের সঙ্গীতযাত্রার যন্ত্রাংশ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান শিল্পকলা একাডেমি। তারা বাউলকে সহমর্মিতা জানিয়ে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশ্বাস দেন। দুঃখ ভুলে তিনি যাতে আবার তার সঙ্গীত কার্যক্রম শুরু করেন এই আহ্বান জানান।
বাউল রণেশ ঠাকুরের কাছ থেকে তারা ঘটনার পূর্বাপর জেনে নেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সস্পাদক এড. শামসুল আবেদিন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সদস্য পঙ্কজ কান্তি দে, খলিল রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!