1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিবকোট বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০, ৫.১৯ পিএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিবকোট ও পরিবারের নারী সদস্যদের শাল (চাদর) বিতরণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে সোমবার সকাল ১১ টায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে মুক্তিযোদ্ধাদের হাতে তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল করিম, পৌর কমান্ডার কানাইলাল রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোঃ সফি উল্লাহ জানান, মুজিববর্ষ উপলক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও তাদের পরিবারের নারী সদস্যদের শাল প্রদানের উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এরই ধারাবাহিকতায় আজ দিরাইয়ে বিতরণ করা হল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!