1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাসার আঙ্গিনায় নিজ হাতে লাগানো চন্দন কাঠে দাহ করা হবে সুরঞ্জিত সেনগুপ্তকে

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.০৯ পিএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুরঞ্জিত সেনগুপ্ত জীবদ্দশায় নিজের হাতে লাগিয়েছিলেন চন্দন কাঠ। নিহ হাতে রোপণ করা সেই চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে তাকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে বলে জানিয়েছেন তার রাজনৈতিক অনুসারীরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২৯ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে প্রায় চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতে বাড়ির আঙ্গিনায় একটি চন্দন গাছ রোপণ করেছিলেন। যখনই তিনি দিরাইয়ে নিজের বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন। বাড়িতে তাঁর নিজের হাতে গড়া বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ রয়েছে। যখনই সময় পেতেন, সুরঞ্জিত নিজ হাতেই এসব গাছের যতœ নিতেন। বৃক্ষপ্রেমিক সুরঞ্জিত নিজের হাতে লাগানো কাঠেই নিজেকে রাঙাবেন।

এদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে। এর আগে রবিবার সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার আন্তার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আগামীকাল সোমবার সকাল নয়টায় তাঁকে মরদেহ সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে। সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জের সাল্লায় নিজ নির্বাচনি এলাকায়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ দিরাইয়ে তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আনোয়ারপুরে তাঁর মরদেহ দাহ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!