1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে কৃষকের কাছ থেকে কেনা ধানের চাল গুদামে না দিলে এবার কঠোর ব্যবস্থা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১০.১২ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের হাওরের কৃষকের কাছ থেকে ধান কিনে চাল করে খাদ্য গুদামে দেবার শর্তে সুনামগঞ্জে এ বছর ২৯ হাজার মে. টন চাল মিলারদের নামে প্রাথমিক বরাদ্দ দিয়েছে। আর মিলাররা যাতে বাইরের জেলা থেকে চাল এনে স্থানীয় কৃষকদের বঞ্চিত না করে সে জন্য আগামী ৩০ এপ্রিল সংশ্লিষ্ট চালকল মালিকদের মিলের বিদ্যুতের মিটার চেক করে তথ্য নিয়ে আসবে জেলা প্রশাসন। এবার ধান চাল সংগ্রহ অভিযানে যাতে মিলাররা যাতে কোন দুর্নীতি ও অনিয়ম না করতে পারে সেজন্য জেলা ধান চাল সংগ্রহ কমিটি এবার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিলারদের চাল সংগ্রহের নামে যাতে স্থানীয় কৃষকদের ঠকিয়ে বাইরে থেকে চাল এনে গুদামে না দিতে পারে জরুরি কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সরকারি খাদ্য গুদামে চাল বরাদ্দের তালিকাভূক্ত মিলাররদের সংশ্লিষ্ট মিলের সম্পূর্ণ তথ্য নিবে প্রশান। এর মধ্যে ৩০ এপ্রিল থেকে তাদের মিলের বিদ্যুতের মিটারের বিলের তথ্য নিয়ে আসা হবে। তাছাড়া মিলাররা যাতে স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান কিনে নিজের মিলে ভাঙ্গিয়ে গুদামে দিতে পারে সেজন্য কৃষকদের তথ্যও রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের তথ্য, নাম ঠিকানাসহ টালি খাতায় তাদের সম্পূর্ণ তথ্য রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, গত বছর বাইরে থেকে চাল এনে গুদামে ডুকানোর চেষ্টা হয়েছিল। এবার যাতে এরকম কোন ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। তাই মিলারদের বিদ্যুতের মিটারের তথ্য ৩০ এপ্রিলের মধ্যেই নিয়ে আসা হবে। স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান কিনলে সেই কৃষকের সম্পূর্ণ তথ্যই আমাদের দিতে হবে। এবার কোন অনিয়ম ও দুর্নীতি করতে দেওয়া হবেনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!