1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

করোনারোগীর সান্নিধ্যে থাকা সুনামগঞ্জ হাসপাতালের ডাক্তার নার্স কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১১.২৬ এএম
  • ৬৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার বেরীগাও গ্রামের এক গর্ভবর্তী নারীকে গত বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর আজ সোমবার ওই নারী করোনা রোগে শণাক্ত হয়েছেন। এতে সুনামগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওই নারীর ষ্পর্শে যাওয়া এক ডাক্তার ও তিনজন নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে সিলেট পাঠানো হয়েছে। তাছাড়া তাদের সংস্পর্শে আসা সুনামগঞ্জের অন্যান্য ডাক্তার ও নার্সদেরও পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে। জানা গেছে ওই নারীর স্বামী কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি আসেন। তার মাধ্যমেই স্ত্রী সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ওই সময় তার স্বামীও সঙ্গে ছিলেন। এ বিষয়টি গোপন করায় এখন ডাক্তার নার্সসহ বিভিন্ন পর্যায়ে তাদের সান্নিধ্যে যাওয়া সবাই আতঙ্কে ভোগছেন।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের গাইনী ও মেডিসিন বিভাগের সংশ্লিষ্টরা ওই নারী দ্বারা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। পরিবারের লোকজন তথ্য গোপন করায় এখন ডাক্তার ও নার্সরা আতঙ্কে রয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ওই নারীর পজেটিভ ধরার পর আমরা তার সান্নিধ্যে আসা গাইনী চিকিৎসক ও তিনজন নার্সকে হোমকোয়ারেন্টাইনে পাঠিয়েছি। তাদের নমুনা সংগ্রহ করে সিলেট পাঠানো হয়েছে। একই সঙ্গে আমরা যারা এই চিকিৎসক ও নার্সদের সান্নিধ্যে এসেছি তাদেরও নমনুা সংগ্রহ করে টেস্ট করা হবে। তিনি বলেন, ওই নারীর পরিবার তথ্য গোপন করায় দুটি হাসপাতালের ডাক্তার, নার্সসহ অনেক মানুষ এখন ঝূকিতে আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!