1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শ্রমজীবীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিলো সুনামগঞ্জ ছাত্রলীগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৩.৪৯ পিএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকা শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার গভীর রাত পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম চালায় ছাত্রলীগ।
শহরের পূর্ব, পশ্চিম, উত্তর-দক্ষিণ নতুনপাড়া, শান্তিবাগ, বাঁধনপাড়া ও হাজীপাড়া শহরতলির বিভিন্ন এলাকার ৪০০ শ্রমজীবী মানুষদের এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। মঙ্গলবার রাতেও সংগঠনের পক্ষ থেকে এই কার্যক্রম চালানো হবে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে জানান, দুর্যোগে ক্রান্তিকালে মানুষের পাশে থাকবে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা কর্মীদের বলা হয়েছে সামাজিক দুরত্ব মেনে শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেবার জন্য। এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান দীপঙ্কর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!