1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

‘অসহায়ের পাশে আমরা’, সুনামগঞ্জ: শনিবার সহায়তা পেল ৩৫ পরিবার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৭.০২ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে শনিবার সুনামগঞ্জ পৌর শহর ও শহরতলির বিভিন্ন এলাকার শ্রমজীবী ও দরিদ্র ৩৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে ২২৬টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। এ ছাড়া ১১৫ জন অসহায় মানুষকে একবেলা রান্নাকরা খাবার খাওয়ানো হয়েছে। আগামিকাল রোববার একইভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।
আজও প্রতিটি পরিবার পেয়েছে ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ টি সাবান। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবী।
সহায়তা বিতরণ প্রক্রিয়া: যে এলাকায় খাদ্যসামগ্রী বা সহায়তা বিতরণ করা হয় প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। এরপর যাদের সহায়তা দেওয়া হবে তাদের একেবারে কাছাকাছি কোনো দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। পরে দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় কোনো ছবি তোলা হয় না। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন, অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪।
প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোটেক সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫২), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাডভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাসান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১২-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী মো. রাজু আহমেদ (০১৭০৬-৪০০৫৬৫)।
নোট: নামের তালিকা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!