1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

প্রশাসনের কঠোরতায় ঘরে ছিল হাওরবাসী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৯.৫২ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলে আজ প্রশাসন ছিল কঠোর। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার চালবন, পলাশ, শক্তিয়ারখলা, তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের বালিজুরী বাজার, আনোয়ারপুর সড়ক, তাহিরপুর উপজেলা সদর ও বাদাঘাট বাজারেও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়েছেন। রাস্তায় যানবাহন পেলে কাগজপত্র তল্লাশী করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা হয়েছে। এসব কারণে উপজেলা সদরসহ হাওরাঞ্চলের রাস্তাঘাট ছিল জনশুণ্য। রাস্তায় যানবাহন ছিলনা। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিদিনের মতো আজো নিজের গাড়িতে মাইক লাগিয়ে হাওরপাড়ের রাস্তায় রাস্তায় জনগণকে উদ্বুদ্ধ করতে ঘুরে বেড়িয়েছেন। এবং দরিদ্র মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আজ প্রশাসন কঠোর ছিল। জনগণও এখন সচেতন হয়েছে। আশা করি আমরা সবাই নিরাপদ থাকতে প্রশাসনের নির্দেশনা মেনে ঘরে থাকব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!