1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দলবেঁধে টাংগুয়ার হাওরে মাছ ধরছে জেলেরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৮.৪৬ এএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করা, সামাজিক দুরত্ব মেনে চলা, খুব প্রয়োজন না হলে নিজ ঘরের মধ্যে থাকা। কোন উপদেশই মানছেন না সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরপাড়ের জেলেরা। প্রতিদিনই তার দলঁেবধে হাওরে মাছ ধরতে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, অধিকাংশ জেলেই অসচেতনতার জন্যই হোম কোয়ারেন্টিন মানছেন না। সংখ্যায় এসব জেলের সংখ্যা প্রায় আড়াই শতাধিক। প্রতিদিন ভোরে এ সকল জেলেরা দলবদ্ধ হয়ে হাওরে মাছ ধরতে যান আবার দুপুরে ফিরে আসেন। তবে এ সকল জেলেদের অনেকেই অভাবের কারণে বাধ্য হয়েই মাছ ধরতে হাওরে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা দুর্গম টাংগুয়ার হাওরপাড়ের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, হাওরপাড়ের প্রায় আড়াই শতাধিক জেলে প্রতিদিন টাংগুয়ার হাওরের বিভিন্ন বিলে দলবদ্ধ হয়ে মাছ ধরতে যায়। তিনি জানান, হাওরপাড়ের অনেক বাসিন্দাই করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ কে আমলে নিচ্ছেন না। তাছাড়া হাওরে গেলেই মাছ ধরে টাকা আসে তাই তারা দলবেঁধে মাছ ধরতে যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!