1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কাজ নাই মজুরি নাই ৪০ শ্রমিককে এক মাসের খাদ্য সহায়তা দিল সুনামগঞ্জ কলেজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৮.৩৬ এএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সরকারি কলেজের ‘কাজ নাই, মজুরি নাই’ ৪০ জন শ্রমিকের একমাসের খাদ্য সহায়তা দিয়েছেন কলেজের শিক্ষকবৃন্দ। তারা বেতনের টাকায় কলেজের হতদরিদ্র এই কর্মচারীদের এক মাসের চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন ও সাবানসহ নিত্যপণ্য প্রদান করেন। এছাড়া কলেজের পক্ষ থেকে কলেজ এলাকার আরো ১৬০টি অসহায় পরিবারকেও খাদ্য সহায়তা দেওয়া হয়। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সহায়তা কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের নেতৃত্বে তুলে দেন কলেজের শিক্ষকবৃন্দ।
কর্মচারীদের পাশাপাশি এলাকার হতদরিদ্র ১৬০ পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট লবণ ও ১ টি করে নিম সাবান প্রদান করা হয়।
খাদ্যসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, সহকারি অধ্যাপক ইভা রায়, সহকারি অধ্যাপক মোঃ আব্দুর রকিব, সহকারি অধ্যাপক মোহাম্মদ জমসিদ আলী, সহকারি অধ্যাপক মোহাম্মদ মুস্তানসার বিল্লাহ, রায়, সহকারি অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারি অধ্যাপক মোঃ জালাল উদ্দিন আহমদ, সহকারি অধ্যাপক প্রভাষক নূর মুহাম্মদ প্রমুখ।
অধ্যক্ষ নীলিমা চন্দ বলেন, আমরা সাধ্যমতো আমাদের ৪০ জন অসহায় কর্মচারীসহ কলেজ এলাকার ১৬০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। করোনা ভাইরাসের এই অবরুদ্ধ সময়ে সাধ্যমতো আশপাশের মানুষকে সহযোগিতা করা জরুরি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!