1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে গ্রামবাসীর হাতে ধরা পড়ল বিরল প্রজাতির বন্যপ্রাণী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৭.৩৫ পিএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্::
তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে গ্রামবাসীর হাতে ধরা পড়ল বিরল প্রজাতির এক বন্যপ্রাণী। প্রাণীটি দেখতে অনেকটা বন বিড়াল বা ভাল্লুকের মতো। ধূসর বা ছাই রঙের বণ্যপ্রাণিটি লম্বায় প্রায় ১২ থেকে ১৭ ইঞ্চি হবে। লোমে ঢাকা তার সারা গাঁ। এমন প্রাণী এর আগে কেউ দেখেননি বলেও জানান কামড়াবন্দ গ্রামের অনেক বাসিন্দা। কামড়াবন্দ গ্রামের জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েকজন মিলে প্রাণিটিকে বেল গাছের ডাল থেকে আটক করে খাঁচার মধ্যে ভরে রাখে। বিরল জাতীয় বণ্যপ্রানী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণিটিকে এক নজর দেখার জন্য মঞ্জুরুল আলমের বাড়িতে ভিড় জমায়। প্রাণীটি কলা খায়, নড়েচড়ে কম এবং মানুষকে আকড়ে ধরার চেষ্টা করে।
বণ্যপ্রাণী আটকের বিষয়টি জানার পর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত বিজেন ব্যানার্জী এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্যপ্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!