1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বিএমএ’র ‘করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্র’ গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৪.৫৮ পিএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কেন্দ্রীয় বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) এর নির্দেশনা অনুসারে সুনামগঞ্জ বিএমএ করোনা প্রতিরোধে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য ‘করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্র’ গঠন করেছে। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান হলেন সুনামগঞ্জ বিএমএ সভাপতি ও সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম। কমিটি সার্বক্ষণিকভাবে বিএমএ সদস্য সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম ও বিএমএ সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসের যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, ডা. আব্দুল হাকিম, ডা. বিশ্বজিৎ গোলদার, ডা. ননীভূষণ তালুকদার, ডা. এম নূরুল ইসলাম, ডা. অতনু ভট্টাচার্য্য, ডা. গৌতম তালুকদার, ডা. বাদল চন্দ্র বর্মণ, ডা. রফিকুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান, ডা. চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ, ডা. জসিম উদ্দিন খান, ডা. জসিম উদ্দী শরিফি, ডা. জহরলাল দাস, ডা. এনামুল হক খান ও ডা. সৈকত দাস।
সুনামগঞ্জ বিএমএ সভাপতি ডা. মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, আমাদের বিএমএ নেতৃবৃন্দ মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরা কমিটি গঠন করে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করব। যাতে জনগণ দুঃসময়ে কাঙ্খিত সেবা পায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!