1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

করোনাকালে শ্রম বিক্রির হাটে এক পলক…।। ডা. এম. নূরুল ইসলাম

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৭.৫৪ পিএম
  • ৪৪১ বার পড়া হয়েছে

প্রতিদিন খুব সকালেই মোটরবাইক দিয়ে হাসপাতলে যাই। অল্প একটু রাস্তা। সিলেটের সাগরদীঘির পাড় থেকে ওসমানী হাসপাতাল। নবাব রোড ও বাঘবাড়ি রাস্তার সংযোগ স্থলে প্রতিদিনকার মতোই অনেক দিনমজুর কোঁদাল, কাঁচি, ওরা, ডুছুন ইত্যাদি নিয়ে এবং অনেকে খালি হাতে বসে থাকে। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যাটাই বেশি।
দেশের এই ক্রান্তিলগ্নে করোনাকাল মোকাবেলা করার জন্য এই সব দিন মজুর শ্রেণীর মেহনতি মানুষদের কাজের কর্মক্ষেত্র একেবারে শূণ্যের কোটায় এসে পৌঁছেছে। তার সাথে যোগ হয়েছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। কিন্তু জীবন ও পরিবারের কঠিন হিসাব-নিকাশ মেলাতে তারা প্রতিনিয়তই জড়ো হচ্ছে শ্রম বেঁচার এই হাটে। সঙ্কার বিষয় হলো করোনাকালের জন্য ভোগের হাট উর্ধ্বগতি হলেও শ্রমের হাট যে আজ বড়ই স্থবির!
আজ মোটরবাইক থামিয়ে ছিলাম কেনো জানি না, তবে থামিয়ে টের পেয়েছি, অসহায়ত্বের মায়া সাগরে হয়তো ডু্বতে বসছি, আমরা সবাই।

-‘ আমারে নেন স্যার, দয়া করে আমাকে নেন!’
-‘আমি সব কাম করতে পারি স্যার, সব কাম, আমারে নেন!’
-‘কোঁদাল-পাতি লগে আছে, স্যার। আমারে নেন!’
-‘টেহা-পয়সা নিয়া কোনু ভাববেইন না, স্যার। যা দিবেন তাই নিমু, আমারে নেন!’
-‘………………………………..!’

আমি যে শ্রম কিনতে আসিনি, সেটা তারা কি করেই বা জানবে? নিরুপায় হয়ে আমি মোটরবাইকে স্টার্ট দেই। হাতের কব্জিতে গিয়ার বাড়াই। বাইক হাসপাতালের দিকে চলতে থাকে আর পে্ট্রোলের ধোয়ায় পিছনে পরতে থাকে এক অনিশ্চিত শ্রমের বাজার!

(সমগ্র দেশের ক্রান্তিকাল অতিক্রম করার জন্য আমাদের দেশের সরবরাহ সিস্টেম, সরবরাহকারী প্রতিষ্ঠান এবং সরবরাহকারী মাধ্যম কোনটাই সঠিকভাবে গড়ে উঠেনি এখন পর্যন্ত। কি অপেক্ষা করছে আমাদের জন্য, আল্লাহ মালুম!)
(লেখকের ফেইসবুক টাইম লাইন থেকে নেওয়া)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!