1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হাওরপাড়ে খেলাঘরের সচেতনতা কার্যক্রম

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৭.১৯ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সবধরণের প্রচারণা ও সতর্কবার্তা দিলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরপাড়ের কয়েকটি বাজারে লোক সমাবেশ থামছেনা না। দুর্গম হাওরাঞ্চল হওয়ায় এসব অঞ্চলে প্রশাসনিক নজরদারিও কঠিন। এমন দুইটি বাজার হচ্ছে হালির হাওরপাড়ের পৈন্ডবু ও টাঙ্গুয়ার হাওরপাড়ের সুলেমান পুর বাজার। এ কারণে আজ সোমবার দুপুরে সুলেমানপুর বাজারে খেলাঘর আসর তাহিরপুর উপজেলার কর্মীরা জনসচেতনতা বাড়াতে প্রচার চালিয়েছেন। সাথে সাথে বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়াও উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সামনের অস্থায়ী বাজার ও ঠাকুরহাটি জামে মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর পরামর্শ ও সহযোগীতায় এ কার্যক্রম চলছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন খেলাঘর আসর উপজেলা সভাপতি সরোয়ার লিটন, সহসভাপতি হোসাইন তৌফিক, নাজমুস সাকিব অভি, ইয়াসির আরাফাত অপু, খেলাঘরের সদস্য মনসুর আম্বিয়া, মাহিন আহমেদ ও আশাদুজ্জামান লিংকন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!