1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রাণঘাতী করোনাভাইরাস মোবাইল ফোনে বাঁচে ৯ দিন!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৮.৩২ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস বিশ্বের ১৯৮ দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার পাঁচশ ৪৭ জন মানুষ। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার একশ ৫০ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৭ হাজার ছয়শ আট জন।

প্রাণঘাতী এই ভাইরাসের টিকা এখনো আবিষ্কৃত হয়নি। এই রোগ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে- জানা ও প্রতেরোধ করা। এই ভাইরাস সহজে ছড়িয়ে পড়ে। ব্যবহৃত মোবাইল থেকেও ছাড়াতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস নাকি ফোনে ৯ দিন বেঁচে থাকতে পারে। যদি ভালোভাবে ভাইরাস মুক্ত করা না যায় তাহলে ৯ দিন পর্যন্ত মোবাইল থেকে মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।

করোনার এই সময়ে সবাইকে বলা হচ্ছে ভালোভবে হাত ধুতে। সাবান-পানি দিয়ে হাত ধুলে করোনাভাইরাস বাঁচতে পারে না। কিন্তু অপরিষ্কার হাত করোনা ছড়িয়ে দিতে সহায়তা করে। যারা মোবাইল ব্যবহার করেন; তারা সবাই দিনে অনেকবার মোবাইলে হাত দেন। ফলে হাতে যদি করোনাভাইরাস থাকে তাহলে মোবাইলেও করোনা ছড়িয়ে যাবে। আর অনেকই অপরিষ্কার জায়গায় মোবাইল রেখে দেন। ফলে ওই সব জায়গা থেকেও মোবাইলে ছড়িয়ে পড়তে পারে করোনা। আর মোবাইল থেকে হাতে আর হাত থেকে মুখে যেতে পারে করোনা। তাই মোবাইলে হাত দেওয়ার আগে ভালোভাবে এটি পরিষ্কার করে নিতে হবে।

গবেষণায় দেখা গেছে, করোনা অবস্থার ওপর নির্ভর করে এক সপ্তাহ থেকে ৯ দিন ধাতব পদার্থ, কাঁচ ও প্লাস্টিকের উপর বেঁচে থাকতে পারে। মোবাইলেও এই মারণ ভাইরাস ৯ দিন বেঁচে থাকতে পারে। গ্রিফিথ ইউনিভার্সিটির ইফেক্টিয়াস ডিজিস অ্যান্ড ইম্মুনোলোজি স্পেশালিস্ট অধ্যাপক নাইজেল ম্যাকমিলান মোবাইল ফোন ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস যে কোনো পৃষ্ঠের উপরে বেঁচে থাকতে পারে এবং এটি যতো বেশি আর্দ্র হয়, ততো বেশি দিন সেখানে বেঁচে থাকতে পারে। তাই মোবাইল ফোন যত্রতত্র ফেলে রাখবেন না। এড়িয়ে চলুন। ফোনে হাত দেওয়ার আগে পরিষ্কার করুন।

অধ্যাপক নাইজেল ম্যাকমিলান বলেন, স্যানিটাইজার দিয়ে ভালো করে আপনার মোবাইলটি পরিষ্কার করুন। তবে এটিতে অবশ্যই ৬০ বা ৭০ শতাংশ অ্যালকোহল থাকতে হবে। কেউ যদি আপনার মোবাইলে হাত দেয় তাহলেও ভালোভাবে পরিষ্কার করুন।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ/ মেট্রো।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!