1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

করোনার প্রভাব: বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭.১৮ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে পরিণত হওয়ায় এবার ভারতের মেঘালয় রাজ্য হতে সুনামগঞ্জের তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রফতানী কারক সংগঠন বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছেন।,
রবিবার সকাল ০৯:০০ টায় সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ হতে এক জরুরী ই-মেইলে প্রেরণের মাধ্যমে রফতানী কার্যক্রম আপাতত স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।,
রবিবার সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, ভারতের মেঘালয় রাজ্যের‘বাগলী এক্সপোটার্স (রফতানিকারক) এ্যাসোসিয়েশন’ সাউথ ওয়েষ্ট খাসি হিল্স নেতৃবৃন্ধ রবিবার সকালে প্রেরিত এক জরুরী ই-মেইলে করোনা ভাইরাসের প্রভাবের কারন দেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে চলতি বছরের ২৩ হতে ৩১ মার্চ টানা ৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রফতানীকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!