1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৫.০৫ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ।
বুধবার (১৮ মার্চ, ২০২০ তারিখ) সকাল ১১:০০ টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে “বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার” উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ; অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন; সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম; পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী; সমাজ সেবার উপপরিচালক সুচিত্রা রায়; জেলা সুপার আবুল কালাম আজাদ; জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারারিয়া মোস্তফা; বেসরকারি কারা পরিদর্শক অ্যাড. শফিকুল আলম; অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মো: সিরাজুর রহমান, ফৌজি আরা শাম্মী; নিগার সুলতানা ও অমল কর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার থেকে কারাবন্দিরা বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে ধারণ করে দেশের জন্য কাজ করতে পারবে। তাছাড়া মুক্তিযুদ্ধ, সুনামগঞ্জ জেলা ও অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!