1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৯.১১ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

মোঃ উস্তার আলী::
“দূর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি-টেকসই উন্নয়ণে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ ইং পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভা বিস্তারিত কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা এবং মহড়া। সুনামগঞ্জ পৌরসভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর মাধ্যমে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) এর উদ্যোগে গতকাল সোমবার সকালে পৌরসভার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসে শেষ হয়। এর আগে পৌর প্রাঙ্গনে মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাদের বখত। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন। পৌরসভার এসডিও নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, মো.ইয়াছিন নুর, ইউএনডিপি টেকনিক্যাল এসিটেন্ট মেহেদী মোদাছের, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভায় সর্বাত্মক সহযোগিতায় ছিল নগর স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ পৌরসভা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!