1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে ভোজন রেস্টুরেন্টের যাত্রা শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৯.৫০ এএম
  • ৭৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উত্তর পূর্বকোণে মল্লিকপুর এলাকায় ভোজন রেস্টুরেন্ট যাত্রা শুরু করেছে। সম্প্রতি এই রেস্টুরেন্টের আনুষ্টানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। খাবারের সর্বোচ্চ মান নিয়ে যাত্রা শুরু করা ভোজন রেস্টুরেন্টটি ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পারিবারিকভাবে অনেকেই নতুন এই রেস্টুরেন্টে রসনা তৃপ্তি নিয়ে খেতে দেখা গেছে। তাছাড়া উন্নত খাবারের সুলভ মূল্যের কারণেও ক্রেতার সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা জানান, রাত দিন এই রেস্টুরেন্টটি গ্রাহকদের সেবায় খোলা থাকে। দুপুর ও রাতের খাবারে তরকারি ম্যানুর সঙ্গে ডাল ভাত ফ্রি। রয়েছে অন্তত ১০ প্রজাতির নানা পদের সুস্বাদু ভর্তা। নিয়মিত ম্যানুতে মাংস, মাছ, শাক স্বজিসহ নানা পদের সুস্বাদু তরকারি রয়েছে। এছাড়া পারিবারিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য ভোজন রেস্টুরেন্টটি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদের মালিকানাধীন মার্কেটে চালু হয়েছে।
ব্যবসা পরিচালনা করছেন সিলেট ভোজনবাড়ির কয়েকজন পরিচালক।
এদিকে ভোজন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন আসকের জেলা সভাপতি মো. ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সাংবাদিক শামস শামীম, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, আহসান জামিল আনাস প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!