1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুরে হাওরের বাঁধ পরিদর্শনে জেলা আ:লীগের দুই নেতা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২০, ৯.৫৭ এএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ।

শুক্রবার দিনব্যাপী স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিয়ে উপজেলার সর্ববৃহৎ শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওরের বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের এই দুই নেতা।

বাঁধ পরিদর্শন শেষে নেতারা জানান, ফসল রক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখলাম কয়েকটি বাঁধের কাজ বাকি রয়েছে। আর বাঁধে ঠিকমতো দুরমুজ দেওয়া হয় নি যার ফলে সমান্য বৃষ্টির পানিতে বাঁধ ধ্বসের সম্ভাবনা রয়েছে।

বাঁধ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবুল মিয়া,উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফর রহমান লাকসাব, আব্দুল হাই কালাচাঁন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, মইনুল হক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!