1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

স্বামীকে তিন তালাক দিলেন নায়িকা শাবনুর

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০, ৫.৫৯ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সাত বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেল ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের। তার স্বামী অনিক মাহমুদকে তালাক দিয়েছেন তিনি।

গত ২৬ জানুয়ারী এক আইনজীবীর মাধ্যমে অনিক মাহমুদের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান শাবনূর।

২০১১ সালের ডিসেম্বরে ব্যবসায়ী অনিক মাহমুদ সঙ্গে আংটি বদলের পর ২০১২ সালের ডিসেম্বর পারিবারিকভাবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন শাবনূর-অনিক। এরপর নানা সময়েই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও তা নাকচ করে দেন দুজনেই।

শাবনূরের আইনজীবী কাওসার আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নোটিশটি পাঠানোর পর অনিকের ঢাকার অস্থায়ী ঠিকানা থেকে ফেরত এসেছে। তবে গাজীপুরের স্থায়ী ঠিকানা থেকে নোটিশটি ফেরত আসেনি।

এই আইনজীবি মনে করছেন নোটিশটি এতদিনে ফেরত না আসায় সেটি গ্রহণ করা হয়েছে বলে অনুমান করা যায়। অনিক ছাড়াও ওই এলাকার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবরও পাঠানো হয়েছে চিঠিটি।

৬ বছর বয়সী পুত্রসন্তান আইজান নিহানকে নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন শাবনূর। এ বিষয়ে জানতে চেয়ে তার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেওয়া হলেও তিনি মেসেজ সিন করে কোনো উত্তর দেননি।

শাবনূরের পাঠানো নোটিশে তালাকের কারণ হিসেবে ‘বনিবনা না হওয়ার’ কথা লেখা হয়। তবে আইনজীবী কাওসার আহমেদ জানিয়েছেন বনিবনা না হওয়ার ‘মূল কারণ’।

তিনি জানান, শাবনূরকে বিয়ে করার আগে অনিক মাহমুদ আরও একটি বিয়ে করেছিলেন। সেটি এতোদিন আড়াল করে রেখেছিলেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পরই মূলত পরিবারে সমস্যার সৃষ্টি হয়। সেখানে থেকেই বনিবনা না হওয়ার সূত্রপাত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!