1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

নাইন্দার হাওরে বাঁধের কাজে দুর্নীতি: সুনামগঞ্জ শহিদ মিনারে চার কৃষকের অনশন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ১২.২৫ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাজাবাজার উপজেলার নাইন্দার হাওরের ফসলরক্ষা বাধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে অনির্দিষ্টকালের অনশন পালন করছেন এলাকার কৃষকরা। তাদের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জ হাওর বাচাও আন্দোলন, কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ এবং ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দও অনশনে অংশগ্রহণ করেছেন।
অনশনকারী কৃষকরা জানান, দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে এ বছর ১৭টি প্রকল্পে প্রায় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি না করে পছন্দের লোক, অকৃষক ও অস্থানীয়দের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করায় শুরু থেকেই কাজে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। কৃষকরা প্রতিবাদ করায় তাদেরকে হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। এরপ্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ থেকে দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরের কৃষক হাজী আব্দুল জলিল, আব্দুননূর, আব্দুর রউফ ও আব্দুল জলিল (২) নামের চারজন কৃষক অনশন শুরু করেন। তাদের অনশন শুরুর পর হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেনরায়, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের নেতা আসাদ মনি, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্জয় দাসসহ অনেকে সংহতি জানিয়ে অনশনে অংশ নিয়েছেন।
অনশনকারী কৃষক হাজী আব্দুল জলিল বলেন, আমি হাওরের বাধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছি। কিন্তু তারপরেও দুর্নীতি থামেনি। এই দুর্নীতির প্রতিবাদে ও প্রাক্কলন অনুযায়ী কাজের দাবিতেই আমরা অনশন পালন করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!