1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বাঁধ নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ২ মার্চ, ২০২০, ৪.০৩ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বৃহৎ মাটিয়ান হাওরের ৬০ নং প্রকল্পের ফসল রক্ষা বাঁধ নির্মাণে চরম গাফিলতি ও পিআইসি সভাপতি আবুল খায়ের এর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের নানামুখী অভিযোগ। এমন শিরোনামে গত ২৯ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক সহ অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ভোরের ডাক এর তাহিরপুর প্রতিনিধি ও দৈনিক সুনামকন্ঠ,র স্টাফ রিপোর্টার রাজন চন্দ এর বিরুদ্ধে চাদাঁ দাবির অভিযোগ এনে পিআইসি সভাপতি আবুল খায়ের সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে মিথ্যে ও ভিত্তিহীন একটি অভিযোগ দায়ের করেছে।
সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ও উপজেলায় কর্মরত মুলধারার গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিক রাজন চন্দ জানিয়েছেন, পিআইসি সভাপতি আবুল খায়ের এর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের নানামুখী অভিযোগ সহ বাধঁ নির্মাণে অনিয়ম ও গাফিলতি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলাম। সংবাদ প্রকাশের জের ধরে আমার বিরুদ্ধে নাটকীয় একটি অভিযোগ দেয়া হয়েছে যা সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী বাঁধ তৈরীর নির্ধারিত শেষ দিন ছিল ২৮ ফেব্রয়ারী। ঐ দিন সরেজমিনে মাটিয়ার হাওরের ৬০ নং প্রকল্পে গিয়ে দেখা যায়, বাঁধ নির্মাণ কাজের শেষ দিনে যেন এ বাঁধটির নির্মাণ কাজ সবে মাত্র শুরু হয়েছে। মাটিয়ান হাওরের বোরো ফসল রক্ষায় এ বাঁধটি খুবই গুরুত্বপুর্ন। এ সময় বাধেঁর পাশে উপস্থিত একাধিক কৃষক জানান, বাঁধ নির্মাণে পিআইসি সভাপতি আবুল খায়ের চরম গাফিলতি শুরু করছেন। তিনি সবসময় সুনামগঞ্জে থাকেন উনাকে এই বাঁধ নির্মানের দায়িত্ব দিলেও তিনি অন্য লোকজন দিয়ে বাঁধের কাজ শুরু করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!