1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

এই মাসে ঝড়-তাপদাহের আভাস

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০, ৯.৪৯ পিএম
  • ৪৪৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

চলতি মাসে কালবৈশাখী ও তাপদাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে মার্চের শেষ সপ্তাহে দেশের উত্তরপূর্বাঞ্চলে আকস্মিক বন্যারও শঙ্কা রয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে সাধারণত মার্চ-এপ্রিলে কালবৈশাখী, বজ্রপাত আর বজ্রঝড়ের প্রবণতা দেখা যায় বেশি।

বজ্রপাতের মওসুম শুরু, সচেতনতার তাগিদ

মার্চ মাসের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

দেশের অন্যত্র তিন থেকে চার দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে।

চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

“তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি ধরনের (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে,” বলেন সামছুদ্দিন আহমেদ।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!