1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

উজানধলে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১.১৪ এএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বাউল স¤্রাট শাহ আবদুল করিমের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপি শাহ অবদুল করিম লোক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে এবং সানোয়ারা গ্রুপ ড্রিংকস এন্ড বেভারেজ ইন্ডা: লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাউল স¤্রাটের নিজ জন্মভূমি উজান ধলের সবুজ মাঠে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ লোক উৎসবের উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত ড. কাজী খলিকুজ্জামান আহমদ (চেয়ারম্যান পি কে এস এফ )। করিম তনয় শাহ নুর জালালের সভাপতিত্বে এবং জয়ন্ত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. কাজী খলিকুজ্জামান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত সুষমা দাস, ড. মোহাম্মদ জসিম উদ্দিন. মো: আবদুল কাদের, সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, ড. জাহেদ আহমদ, মো: শাহিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, হাফিজুর রহমান তালুকদার, সাংবাদিক দ্রুপদ চৌধুরী নুপুর, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সাংবাদিক সোয়েব হাসান প্রমুখ। বক্তরা শাহ আবদুল করিমের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। উল্লেখ্য, ১৯১৬ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারী
দিরাই উপজেলার উজানধল গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম হয় শাহ আবদুল করিমের। অভাব অনটনে বেড়ে উঠা শাহ আবদুল করিম তার রচনায় ফুটিয়ে তুলেছেন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কথা, আছে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের কথা। একুশের চেতনায় স্বাধীনতার শক্তি, বিদ্রোহী এক মানব একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার জীবদ্দশায় ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শাহ আব্দুল করিম লোক উৎসব। এরই ধারাবাহিকতায় এটি হচ্ছে ১৫ তম লোক উৎসব। আলোচনা শেষে সন্ধ্যার পরপরই শুরু হয় গানের অনুষ্ঠান করিমগীতি। এতে গান পরিবেশণ করেন, অতিথি ও স্থানীয় বাউল শিল্পীবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!