1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

সুনামগঞ্জে নবশিখা নাট্যদল মঞ্চস্থ করলো নাটক ‘কবর’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৩৫ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সিলেট সম্মিলিত নাট্য পরিষদ গতকাল মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে জাতীয় নাট্য উৎসবে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে নাটক কবর মঞ্চস্থ করেছেন। মুনীর চৌধুরী রচিত ফরিদুল ফারদিন এর নিদের্শনায় এই নাটক নবশিখা নাট্য দল এর নবম পরিবেশনা বলে জানা গেছে। কবর নাটকটির সার্বিক তত্ত্বাবধানে সুদীপ চক্রবর্তী। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটকটি উপভোগ করেছেন সুনামগঞ্জের নাট্যমোদীরা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে জেলে বসে এ নাটকটি লিখেন প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী। এ নাটকে নেতা ও পুলিশ অফিসার চরিত্র তৎকালীন বাংলার শাসক ও শোষক শ্রেণীর আর মূর্দা ফকির চরিত্রটি প্রতিবাদী ও সাহসী চরিত্র। সে শহীদের লাশ দেখে বুঝতে পারে এ সাধারণ মৃত দেহ নয় কারণ লাশের গায়ে বারুদের গন্ধ। একই কবরে দাফন দিতে রাজি নয় সে। সে মৃত দেহগুলোকে পুনরায় উঠে এসে মিছিল করার আহবান জানায়। এতে মাতাল অবস্থায় নেতা ও পুলিশ ভীত হয়। লাশগুলো ছায়ামূর্তি হয়ে প্রতিবাদ করে তারা মৃত নয়, তারা এই কবরে যেতে চায় না। তারা বাঁচতে চায়। ইন্সপেক্টর হাফিজ মায়ের ছদ্মবেশে ছায়ামূর্তিগুলোকে ধোকা দিতে চেষ্টা করে। কিন্তু সে সফল হয় না ছায়ামূর্তিগুলো মূর্দা ফকিরের আহবানে পুনরায় মিছিলে যায়। নেতা অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে দেখল সব কাজ শেষ। সে বুঝতে পারছে না এতো সময় যা ঘটল তা কি বাস্তব নাকি কল্পনা। নেতার অবচেতন মনের মানসিক বাস্তবিক মিথস্ক্রিয়ার প্রকাশই এ মঞ্চায়ন।
নির্দেশক ফরিদুল ফারদিন বলেন, মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটিতে কাজ করে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। নবশিখা নাটদ্যলের সাথে কাজ করতে আমার অনেক ভাল লেগেছে। এ নাটকের কাহিনী ভাষা আন্দোলনকে ঘিরে হলেও এখানে ফুটে উঠেছে তৎকালীন রাজনৈতিক অবস্থা ও শোষক শ্রেণীর প্রতিভূ। তৎকালীন রাজনীতির সাথে বর্তমান রাজনীতি ও নেতাদের মিল ফুটে উঠেছে। সুনামগঞ্জবাসী নাটকটির পরিবেশনা উপভোগ করেছেন। আগামীতে আরো ভালো করার চেষ্টা করব আমরা।
নাটকটিতে অভিনয় করেছেন-আব্দুর রাজ্জাক খান, রকিবুল হাসান রুমন, ধ্রুবজ্যোতি দে, শরিফ উদ্দিন, শাকিল আহমদ সোহাগ, রাজীব দাশ, শংকর দেবনাথ, তন্ময় নাথ তনু, এ.টি.এম. শামসুল হাসান বাবর, হাসান, তামজিদ, শরীফ-২,অর্ণব, নদী, এনামুল সাজ্জাদ, নাঈম, প্রান্ত, তন্ময় বণিক, হৃদয়, অলক, রাহেল, মাহাদী, লিয়ন, হায়দার, প্রিয়াংকা, মৌসুমী, নিপা, সিথী, সিমলা, সুমি, লিমা, সোনিয়া, রুহেনা খানম মুক্তা, তাহমিনা, সুমিতা, মুক্তা, সুমি, আনহার, অর্ণা, জয়, হেপি রাণী নাথ, সুমন, রোকসানা, নুপূর, শংকর, সন্দীপ, শতাব্দী, হাসিব, অর্জুন, অর্পা, কামরুল, অপূর্ব।

নাটকে সহকারী নির্দেশক হিসেবে রয়েছে ধ্রুবজ্যোতি দে, সার্বিক তত্ত্বাবধানে সুদীপ চক্রবর্তী, রূপসজ্জা সুমন রায়, শাকিল আহমদ সোহাগ প্রয়োজনা অধিকর্তা রকিবুল হাসান রুমন, আব্দুর রাজ্জাক খান। সহ-প্রযোজনা অধিকর্তা তন্ময় নাথ তনু, রাজীব দাশ।
পোষাক পরিকল্পনা ফরিদুল ফারদিন, মৌসুমী চৌধুরী মৌ। আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন (প্রাঙ্গনেমোর, ঢাকা), হুমায়ুন করিব জুয়েল। আলোক নির্দেশনা ধ্রুবজ্যোতি দে। আলোক প্রক্ষেপণ বদরুল আলম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!