1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

যেকোনো দুর্যোগ মোকাবেলা করে বোরো ফলস রক্ষায় সরকার প্রস্তুত: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০, ৪.২২ পিএম
  • ৫৬৩ বার পড়া হয়েছে

হাওরাঞ্চল প্রতিনিধি::
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, এবার হাওর এলাকার বোরো ফসল রক্ষা করার জন্য হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতকাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এবার হাওর এলাকার কৃষকের বোরো ফসল রক্ষায় যা-যা করা দরকার সরকারের পক্ষ থেকে সবই করা হবে।

আজ শনিবার সকল ৯টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে উপজেলার জয়শ্রী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হাওরের বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এবার হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ মেরামতের বিষয়টিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং চলতি বোরো ফলস রক্ষায় যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। আর এ জন্য এলাকার কৃষকসহ সকল শ্রেণি-পেশার লোকজনদেরকেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খান, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। এছাড়া স্থানীয় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ।

মন্ত্রী বলেন, ২০১৭ সালে আগাম বন্যায় হাওর এলাকার কৃষকের বছরের একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তাই এবার সরকার হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ মেরামত কাজে অন্যান্য বছরের চেয়ে অধীক টাকা বরাদ্দ দিয়েছে এবং হাওর এলাকার কৃষকের আগামী বোরো ফসল ঘরে না উঠা পর্যন্ত আমরা আপনাদের পাশেই থাকব।

পরে মন্ত্রী সুনামগঞ্জের জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!